কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

বিডি নিউজ ৬৪: কেরানীগঞ্জে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার সকালে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি জানান।

তিনি বলেন, এক সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোল চত্বর এলাকা থেকে তাকে আটক হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *