শক্ত মনের মানুষরা যা বলেন না

১. ‘আমি এটা করতে পারব না’
বলা হয়, সমস্যা যত বড়ই হোক না কেন তা সমাধানের কোনো না কোনো পথ আছেই। কিন্তু এ পথের সন্ধান না করে যারা বলে ‘সম্ভব নয়’, তাদের পক্ষে কোনো চ্যালেঞ্জ জয় করা অসম্ভব।  তাই ওই একটিমাত্র পথের খোঁজে থাকে শক্ত মনের মানুষরা।
২. ‘বিলম্বের জন্য দুঃখিত’
যাদের কাছে সময় মূল্যবান তাদের মুখে এ কথা শোনা যায় না। তাদের কখনো বিলম্ব করে মিটিং বা অফিসে উপস্থিত হতে দেখা যায় না। যদি হয়েই যায়, তার পেছনে যৌক্তি কারণ থাকে। নয়তো ঘটে না।
৩. ‘আমি জানি না’
কেউ সবকিছু জানে না। শিক্ষার কোনো শেষ নেই। কিন্তু যারা নিজের লক্ষ্যে অটুট, তারা সফল হতে সংশ্লিষ্ট বিষয়ে জানতে ইচ্ছুক। হয়তো কোনো বিষয় জানা নেই। কিন্তু জেনে ফেলা কোনো সমস্যা হতে পারে না। তাই ‘আমি জানি না’ কথাটা এড়িয়ে যায়। বরং ‘জেনে নেওয়া যাবে’ বলতেই আগ্রহী তারা।
৪. ‘আমি এইচআরকে বলছি’
একে আসলে কারো কিছু যায় আসে না। হোক তা অবৈধ, অনৈতিক এবং কর্ম-আদর্শের বাইরের কোনো সমস্যা। সব তারা নিজেরাই আগে সমাধান করতে চায়।
৫. ‘আমার অধীনদের সঙ্গে কথা বলুন’
কাজটা যদি নিজের হয়, তবে তা নিজেরাই করতে প্রস্তুত তারা। নিজের বিষয়ে অধীন কোনো কর্মীর ওপর চাপিয়ে দেয় না। কাজের প্রতিটি খুঁটিনাটি নিজেই সামাল দিতে চায়।
৬. ‘তোমার আবেগে আঘাত করার জন্য দুঃখিত’
লক্ষ্য যেখানে অটুট এবং উদ্দেশ্য পরিষ্কার, সেখানে আবার আবেগ কী? তাই বলে তাদের যন্ত্র বলা যায় না। আসলে আবেগের কারণে তাদের কর্মপরিকল্পনায় চিড় ধরে না।
৭. ‘এ নিয়ে কথা বলা দরকার’
হয়তো বলাটা প্রয়োজন। কিন্তু অহংবোধ নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চায় না তারা। সিলের সদস্য বা সফলকামী ব্যবসায়ীরা মনের জটিলতা নিয়ে অন্যের সঙ্গে বচসায় বসেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *