দ্বীপ ভাড়া করে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব!‌

বিডি নিউজ ৬৪: ‘‌উইল হউ ম্যারি মি’‌-হাঁটু গেড়ে বসা এই প্রস্তাবের জন্য প্রেমিক কত অদ্ভুত কাণ্ড!‌ তবে গ্যারেথ বেল যা করেছেন, সেটা করার জন্য শুধু সাধ না, সাধ্যও প্রয়োজন। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়ার জন্য পুরো একটা দ্বীপ ভাড়া করা ক্ষমতা তো সবার থাকে না!‌
সেই ছোটবেলা থেকে এমা রাইস জোন্সের সঙ্গে মন দেয়া–‌নেয়া। এরপর দু’‌জন এক ছাদের নিচে বাস করছেনও অনেক দিন হয়ে গেল। দু’‌জনের ঘর আলো করে দুটি শিশু কন্যায় এসেছে। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতাটা সারা হয়নি। কিছুদিন আগেই দু’‌জন বাগদান সেরে সম্পর্কটা আনুষ্ঠানিক রূপ দিয়েছেন। তাঁর আগে রাইসকে প্রস্তাব দেয়ার জন্য অভিনয় একটা কাণ্ডই করেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। পর্যটকদের তীর্থ স্পেনের ইবিজা দ্বীপের কাছেই আরেকটি দ্বীপ তোগোমাগো। ব্যক্তি মালিকানাধীন ওই দ্বীপে সবার প্রবেশের সুযোগও নেই। প্রেমিকাকে প্রস্তাব দেয়ার জন্য সেটিই এক সপ্তাহের জন্য ভাড়া নিয়েছেন বেল। আরও একটা উপলক্ষ ছিল, নিজের ২৭তম জন্মদিনও উদযাপন করেছেন এই একই সঙ্গে।
সে জন্য ‘‌মাত্র’‌ সাড়ে চার লাখ ইউরো খরচ করতে হয়েছে বেলকে। চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর জন্য রিয়াল থেকে বোনাস হিসেবে পেয়েছিলেন ছয় লাখ ইউরো। আর নিজের উপার্জনও তো কম নয়। বেল তাই টাকাটা খরচ করতে দ্বিধা করেননি। প্রেমিকাকে প্রস্তাব দেয়া নিয়ে কথা!‌ আর এমা রাইস যে ‘‌হ্যাঁ’‌ বলেছেন, সেটা বলে না দিলেও চলে। চার কোটি টাকার খরচা তাই বৃথা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *