বিডি নিউজ ৬৪: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও অধিবাসীদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা ও সুবিধা দেওয়া হচ্ছে।
ডিএমপি’র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াও থাকছে অস্থায়ী কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার, জাল টাকা শনাক্তকরণ মেশিন ও অতিরিক্ত অর্থ পরিবহনে বিশেষ মানি এসকর্ট সুবিধা।
পুলিশ নগদ অর্থ পরিবহনে মানি এসকর্ট সুবিধা, শপিং মল, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা প্রদান করেন।
ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং প্রবেশ ও বহির্গমনের পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে।
জাল টাকা বিস্তার ও লেনদেন ঠেকাতে পশুর হাটগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। সান্ধ্যকালীন ব্যাংকিং এর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পরিবহনে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় মানি এসকর্ট প্রদান করা হবে। প্রতিটি পশুর হাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অস্থায়ী কন্ট্রোল রুমগুলোতে বসানো হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন।
ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল থানার ওসি ছাড়াও কন্ট্রোল রুমের নম্বরগুলোতে ফোন করে পাওয়া যাবে প্রয়োজনীয় সেবা।
কন্ট্রোল রুমের ফোন নম্বর হলো :
০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৭১১৮৮, ৯৫১৪৪১০০, ৯৫৫৯৯৩৩।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল