নেওয়া হচ্ছে দশ হাজার কনস্টেবল

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে পুরুষ সাড়ে ৮ হাজার এবং দেড় হাজার নারী সদস্য নিয়োগ দেওয়া হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলার পুলিশ লাইনসে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রার্থীদের সকাল ৯টায় নিজ নিজ জেলার পুলিশ লাইনসে শারীরিক মাপ পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের বিকাল ৩টায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই দিন বিকাল ৫ টায় লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নিয়োগে অংশগ্রহণ প্রার্থীদের সর্বনিম্ন বযস হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর। প্রার্থীদের অবশ্যই এএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নূন্যম ২.৫ জিপিএ থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *