মেহেরপুরে সোয়া কোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

বিডি নিউজ ৬৪: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে ভারতের তৈরি এক লাখ ১৯ হাজার ৮০০ পিস স্যানেগ্রা নামের নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে ট্যাবলেট পাচারকারীদের আটক করতে সক্ষম হয়নি বিজিবির দলটি।

আজ মঙ্গলবার ভোরে বুড়িপোতা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের কাঁটাতারের নিকট থেকে এসব ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি ৬ চুয়াডাঙ্গার ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল বুড়িপোতা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে স্যানেগ্রা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে প্রায় কোটি টাকারও বেশি মূল্যর ট্যাবলেটগুলি উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *