বিশ্বের প্রথম কার্ভড স্ক্রিনের দানবীয় শক্তির ল্যাপটপ নিয়ে এলো এসার

বিডি নিউজ ৬৪: ল্যাপটপ মানেই পাতলা দেহে কম স্পেসিফিকেশনের বিষয় নয়। এখন থেকে এর দেহে গোটা এনভিডিয়া জিটিএক্স১০-সিরিজের গ্রাফিক্স কার্ড ঢুকিয়ে দেওয়া যাবে। কাজেই গেমিং ল্যাপটপের অভাব আর থাকছে না।

ডেস্কটপের দামের মতোই পড়বে এসারের এই ল্যাপটপের দাম। সব প্যাকেজই রয়েছে এতে। দারুণ এই গ্যাজেটটি সম্পর্কে জেনে নিন।

১. এসার প্রিডেটর ২১এক্স একমাত্র ল্যাপটপ যা কার্ভড ডিসপ্লে নিয়ে এসেছে। আইপিএস পর্দার রেজ্যুলেশন ২৫৬০x১০৮০ পিক্সেল। এর চওড়া পর্দার রেমিও ২১:৯। তাই বাড়তি পিক্সেল যোগ হয়েছে।

২. বিশাল আকারের ল্যাপটপ, ২১ ইঞ্চির পর্দা।

 

৩. ভারী গেম দিব্যি খেলতে রয়েছে এনভিডিয়ার জি-সিঙ্ক প্রযুক্তি।

৪. দেখতে দানবীয় শক্তির কোনো যন্ত্র বলে মনে হয়। ইন্টেল কোর আই৭ প্রসেসর আর এনভিডিয়া জিটিএক্স১০৮০ গ্রাফিক্স কার্ড দুটোই চরম শক্তিশালী। এক শক্তি যেকোনো ডেস্কটপের সঙ্গে পাল্লা দিতে সক্ষম। এতে ভার্চুয়াল রিয়েলিটিও ব্যবহার করা যাবে।

৫. হার্ডওয়্যার মারাত্মক। ২১এক্স-এ ব্যবহৃত হয়েছে ৫টি ফ্যান। এর কাচের প্যানেলের নিচে স্পষ্ট দেখা যায় ফ্যানগুলো।

 

৬. ওপরে রয়েছে একটি প্যানেল যা খোলা যাবে। আপগ্রেডের জন্য এই ব্যবস্থা। তবে র‌্যাম ও স্টোরেজ আপগ্রেডের ব্যবস্থা রয়েছে।

৭. এতে দেওয়া হয়েছে প্রমাণ সাইজের মেকানিক্যাল কিবোর্ড। এটি সাধারণত ল্যাপটপে দেওয়া হয় না। কারণ এর আকার বেশ বড়।

৮. নম্বরের অংশটি খোলা যায়। সেখানে একটি ট্র্যাকপ্যাডও রয়েছে।

 

৯. এসারের ল্যাপটপটিতে আই-ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

১০. এর দাম সম্পকে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এর দাম যে বেশি হবে তা বোঝাই যায়। সূত্র : বিজনেস ইনসাইডার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *