তিতাসে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২

বিডি নিউজ ৬৪: কুমিল্লার তিতাস উপজেলায় পৃথক সড়ক দুর্ঘনায় ফজলে রাব্বি (১৫) নামে এক স্কুল ছাত্র ও মো. রাসেল মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা-হোমনা সড়কের উপজেলার কড়িকান্দি ও দড়িকান্দির নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বি দড়িকান্দি গ্রামের শাহ আলমের ছেলে ও জিয়ারকান্দি মাতৃছায়া জুনিয়র হাইস্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্র এবং রাসেল মিয়া একই উপজেলার বন্দরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের শাহ আলমের ফজলে রাব্বি বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার সময় দ্রুতবেগে আসা একটি মোটরসাইকেল তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হয় সে। তাকে গৌরীপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সড়কে উপজেলার কড়িকান্দি বাজারের মুরগি ব্যবসায়ী রাসেল মিয়া  রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতবেগে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। লাশ স্বজনদের কাছে  হস্তান্তর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *