ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

বিডি নিউজ ৬৪: ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার। দেশের বিভিন্ন স্থানে সকাল আটটা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। আজ প্রথম দিনে বিক্রি হচ্ছে ১৫ সেপ্টেম্বরের ফিরতি টিকিট। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি হবে। বুধবার ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের টিকিট এবং ১০ সেপ্টেম্বর ১৯ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। সম্ভাব্য তারিখ হিসেবে ১২ সেপ্টেম্বর ধরে টিকিট বিক্রি শিডিউল ঠিক করা হয়। কিন্তু ঈদ এক দিন পেছানোয় ঈদের পরে ঢাকায় ফেরত আসার অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রমও এক দিন পিছিয়ে দেয় বাংলাদেশ রেলওয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *