‘সরকার পা‌পের বোঝা বহন কর‌তে পার‌ছে না’

বিডি নিউজ ৬৪: বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গুম, খুন, অন্যায়-অত্যাচার, ‌নির্যাত‌নের মাধ্য‌মে এত বে‌শি পাপ ক‌রে ফে‌লে‌ছে যে পা‌পের বোঝা তারা বহন কর‌তে পার‌ছে না। মঙ্গলবার দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বে বিএন‌পির সি‌নিয়র ভাইস‌চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের ৯ম কারামু‌ক্তি দিব‌সের এক আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন। এর আ‌য়োজন ক‌রে জাতীয়তাবাদী স্বেচ্ছা‌সেবক দল।

খন্দকার ‌মোশাররফ ব‌লেন, বর্তমান সরকা‌রের অবস্থা নড়বড়ে। একটু ধাক্কা দি‌লেই প‌ড়ে যা‌বে। তাই ঘ‌রের ম‌ধ্যে স্লোগান না দি‌য়ে বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার নেতৃ‌ত্বে রাজপ‌থে আ‌ন্দোলন ক‌রে ফ্যাসিবাদী সরকা‌রের পতন ঘটা‌তে হ‌বে।

সরকারর বা‌ঘের উপর সোয়ার হ‌য়ে হ‌য়ে ব‌সে আছে উল্লেখ করে তিনি বলেন, বাঘ একটু নাড়াচড়া দি‌লেই সরকার প‌ড়ে যা‌বে। আর বা‌ঘের সাম‌নে পড়‌বে আওয়ামী লীগের লো‌কেরা। তারা রক্ষা পা‌বে না। সরকার এ দে‌শের লোকজ‌নের বিপক্ষে দাঁড়িয়েছে। এ সরকার জনগ‌নের জনরোষে পড়‌বে। তখন পালা‌নোর পথ পা‌বে না।

তিনি ব‌লেন, অ‌বৈধ সরকা‌রের দুই মন্ত্রী শপথ ভঙ্গ ক‌রে‌ছেন। সুপ্রিম কোর্ট তা‌দের সাজা দি‌য়ে‌ছেন। তারপরও সরকার তাদের বাদ দি‌চ্ছে না। তা‌দের বাদ দি‌লে প্র‌তি‌ক্রিয়া কি হয় এই ভয়ে সমাল দি‌তে পার‌বে না। আ‌য়োজক সংগঠ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি মুহাম্মদ মু‌নির হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব্য দেন- বিএন‌পির তথ্য বিষয়ক সম্পাদক আ‌জিজুল বারী হেলাল, নির্বাহী ক‌মি‌টির সদস্য আ‌মিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *