বিডি নিউজ ৬৪: ওষুধ শিল্পে কর্মরত প্রতিনিধিদের স্বার্থ সংশ্লিষ্ট সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, নানামুখী হয়রানি ও ফোরপি সার্ভে বন্ধসহ বিভিন্ন দাবিতে টেকনাফে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি উখিয়া-টেকনাফ এলাকার আঞ্চলিক ব্যবস্থাপক শাহ আলম। এতে বিশেষ অতিথি ছিলেন ফারিয়া কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সুফিয়ান ও উখিয়া-টেকনাফ আঞ্চলিক ব্যবস্থাপক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ভুলু কান্তি দাস। অন্যান্যদের বক্তব্য দেন টেকনাফ ফারিয়া সভাপতি রাহিদ আলম, নির্বাহী উপদেষ্টা নুরুল কবির, সাধারণ সম্পাদক দিদারুল আলম, ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সরওয়ার আলম প্রমুখ। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্থরের দায়িত্বশীল ব্যক্তি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল