বিডি নিউজ ৬৪: মেহেপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে এক লাখ ১৯ হাজার আটশ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকাল ১১টায় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বুড়িপোতা বিওপি ক্যাম্পের কমান্ডার কর্নেল আমির মজিদ জানান, চোরা কারবারীরা ভারত থেকে যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। টের পেয়ে ট্যাবলেটগুলো ফেলে চোরা কারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল