পার্বতীপুরে বকুল বাহিনীর প্রধানকে কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের পার্বতীপুরে কুখ্যাত বকুল বাহিনীর প্রধান বকুলকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নামে ডাকাতি, ছিনতাই, চুরি, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। জানা যায়, নিহত বকুল রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৪ নম্বর বিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে। পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চরক ডাঙ্গা কালিকাপুর খামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পেছনে রবিবার রাত ১টা ৩০ মিনিটে গ্রামের চৌকিদার বকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, ডাকাতি, ছিনতাই, চুরি, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ একাধিক মামলার আসামী বকুলকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সোমবার ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পিতা আবু বক্কর ছিদ্দিক পার্বতীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *