বিডি নিউজ ৬৪: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বদেলুয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার দুই জনই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, চিনি বোঝাই ট্রাকটি ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিল। রাত তিনটার দিকে ট্রাকটি পূর্বদেলুয়া ব্রীজের উপর ওঠার পরও রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। রেকার দিয়ে ট্রাকটি টেনে ব্রিজের উপর তোলার পর নিহত চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়। তাদের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ট্রাক চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ওসি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল