বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

বিডি নিউজ ৬৪: নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত তিন তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম প্রধান অতিথি থেকে এ ভবনের উদ্বোধন করেন।

আজ সোমবার সকালে ওই ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, নাটোর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুবাস চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুর রউফ সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশীদুন্নবী বেফিন।

প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে মোট ২ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৪৮৯ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। মীম কনস্ট্রাকশন গত ২০১৪ সালের ১৬ জুন মাসে এ ভবন নির্মাণের কার্যাদেশ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *