বিডি নিউজ ৬৪: গানের পাখি পড়শী এবার অভিনয়ে আসলেন। চলচ্চিত্রে অভিনয় করলেও ছোট পর্দায় এবারই প্রথম। শাকিব খানের বিপরীতে ‘মেন্টাল’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। এবার ঈদ উপলক্ষ্যে নতুন একটি নাটকে দেখা যাবে পড়শীকে।
আইয়্যুব খানের পরিচালনায় ‘শ্রাবণ এসেছিলো মেঘ হয়ে’ শিরোনামের এই নাটকে পড়শী ছাড়াও থাকছেন গানের সংগীতশিল্পী ডলি সায়ন্তনি, আগুন এবং শুভ্রদেব। ঈদে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচার হবে নাটকটি।
নাটকের গল্পে দেখা যাবে, স্বামী শুভ্রদেবের সঙ্গে মনোমালিন্যের জেরে প্রাক্তন প্রেমিক আগুনের সাথে যোগাযোগ শুরু করেন ডলি সায়ন্তনি। তার স্বামীও নিজের মতো বেপরোয়া জীবন-যাপন করতে থাকে। বিষয়গুলো কোনও ভাবেই মেনে নিতে পারেন না ছোট বোন পড়শী। বোন-দুলাভাইয়ের দ্বন্দ্বে নিজের প্রেমিককেও সন্দেহ করেন পড়শী। পরবর্তীতে আমেরিকায় পাড়ি জমান পড়শী। দীর্ঘ তিন বছর পর ফিরে পরিস্থিতি বুঝতে পারেন। একে একে সম্পর্কের বাঁধনে বাঁধা পড়েন তারা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল