চিঠি দিয়ে নাতনিকে সতর্ক করলেন অমিতাভ বচ্চন!

বিডি নিউজ ৬৪: এই বয়সেই নাতনি হয়ে উঠেছে বিকিনিকন্যা। দেশে ও দেশের বাইরে কাটাচ্ছে উদ্দাম জীবন। শাহরুখের ছেল আরিয়ানের সঙ্গে তার প্রেমের গুজবও রটেছে। নেপথ্যে দুজনের কিছু ঘনিষ্ঠ ছবি। এসব কারণেই মহাবিরক্ত দাদু অমিতাভ। তাই চিঠি লিখে নাতনিকে সতর্ক করলেন বিগ বি.।

অমিতাভ সুপারস্টার হলেও এহেন উদ্দাম জীবন তার পছন্দ নয়। তিনি চান জীবনের মর্ম উপলব্ধি করতে। তাহলেই নিজের জন্য এবং দেশের জন্য কিছু করা সম্ভব। নিজের ক্যারিয়ার গড়ার সময় এখনই। দেশ, সমাজ, রাষ্ট্র সম্পর্কে ধারণা নেওয়ার সময় এই তরুণ বয়স। তাই অমিতাভ বচ্চন নাতনিকে সতর্ক করলেন। তার এই সতর্কবার্তা শুধু নাতনি নভ্যার জন্যই নয়; বরং তার নাতনির বয়সী সকল টিনএজারদের জন্যই বিগ বি.র এই বার্তা।

নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নভ্যাকে উৎসাহিত করে তিনি লিখেছেন, “নিজের বিচারবুদ্ধি বিবেচনা অনুযায়ী যেটা ঠিক মনে হবে, সেটাই করবে৷ লোকে কী বলল, তাতে কিচ্ছু এসে যায় না।”

নাতনিকে নিয়ে নোংরা সমালোচনার জবাবে সোজাসাপ্টা ব্যাট চালিয়ে অমিতাভ লিখেন, “স্কার্টের মাপে চরিত্রের বিচার হয় না৷ মেয়ে হয়ে জন্মানোর জন্যই অনেকে অনেক মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে৷ লোকে অনেক কথাই বলে বেড়াবে, কিন্তু তাতে যে কান দিতেই হবে তার কোনও মানে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *