সুবর্ণচরে পিকআপের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

বিডি নিউজ ৬৪: বাড়ি থেকে স্কুলে যাওয়া হলো না শিশু শিক্ষার্থী রিশিতা আহমেদ পাখির (৭)। ঘাতক পিকআপের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে সড়কেই। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় নোয়াখালীর সুবর্ণচর উপরজেলার চরভাটা ইউনিয়নের মুকুলিয়া-চরভাটা সড়কে। তার মৃত্যুতে তার সহপাঠীদের ভেতর ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুকুলিয়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক সুরেশ বাবু জানা, প্রতিদিনের মতো চরবাটা গ্রামের কেফায়েত উল্লাহ হেলালের শিশুকন্যা ও মুকুলিয়া সরকাই প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিশিতা আহমেদ পাখি বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল। সে স্কুলের কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে স্কুলে শিক্ষার্থী-শিক্ষকরা ঘটনাস্থলে আসে।

চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক পিকআপটিকে আটক করা হলেও চালককে ধরা যায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *