সিরাজগঞ্জে জেএমবির আত্মঘাতি দলের চার নারী সদস্য আটক

বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জে একই পরিবারের মা ও দুই মেয়েসহ জেএমবির আত্মঘাতি দলের চার নারী  সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জেহাদি বই ও কম্পিউটার উদ্ধার করা হয় বলে দা্বি করেছে র‍্যাব।

আটক জেএমবি সদস্যরা হলেন আবু সাইদের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫), তাদের মেয়ে সাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং রফিকুল ইসলামের স্ত্রী মোসা.  রাজিয়া (৩৫)।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ জানান, আটককৃতরা সবাই  জেএমবির সক্রিয় সদস্য। আজ সোমবার ভোররাতে তারা বড়ইতলা গ্রামের ফরিদুলের বাড়িতে জেলার বিভিন্ন এলাকায় নাসকতা কার্যকলাপ চালানোর লক্ষ্যে গোপন বৈঠক করছিলেন। জেলা পুলিশ সুপার আরো জানান, ফরিদুল জেএমবির একজন উচ্চ পর্যায়ের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। সেখানে বৈঠক করা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জেহাদি বই এবং কম্পিউটার উদ্ধার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তারা জেএমবির সদস্য সংগ্রহ করার চেষ্টা করছিলেন। সেইসঙ্গে তারা সংগঠনের হাই কমান্ডের নির্দেশ পেলেই আত্মঘাতি হামলার উদ্দেশ্যে রওনা হতেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *