তেল আবিবে ভবনধস, বহু আটকে পড়ার আশঙ্কা

বিডি নিউজ ৬৪: ইসরায়েলের তেল আবিবে নির্মাণাধীন চারতলা একটি ভবনধসের ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তেল আবিবের পার্শ্ববর্তী রামাত হাচায়েল নামক স্থানে সোমবার এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জানা গেছে। তবে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো কোনো সংবাদমাধ্যম ছয়জন আহত ও অন্তত ২০ জন নিখোঁজের খবর জানিয়েছে।

ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আটকে পড়ারা নির্মাণাধীন ভবনটির শ্রমিক বলে বিভিন্ন সংবাদমাধ্যম বলছে। পরবর্তীতে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ওই এলাকার আশপাশের মানুষদের ধসে পড়া ভবনের রাস্তার পাশ থেকে সরে যেতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *