ভারতীয় তিন যুবতীকে হস্তান্তর

বিডি নিউজ ৬৪: একবছর আগে চোরাই পথে বাংলাদেশে পালিয়ে আসা তিন ভারতীয় যুবতীকে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকালে বেনাপোল বর্ডার দিয়ে তাদের হস্তান্তর করা হয়। ফেরত পাঠানো যুবতীরা হলেন শিবানী শিকদার (১৬), মিতালী অধিকারী (১৬) ও হেমা বিশ্বাস (১৫)। তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকায়। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত, যশোরের এএসপি শেখ জাহিদ হাসান, ইমিগ্রেশন ওসি ইকবাল হাসান ও বিজিবি নায়েব সুবেদার নজরুল ইসলাম।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা নাজমা সুলতানা জানান, গত বছরের ১৪ সেপ্টেম্বর এরা পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর খুলনা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।এরপর পুলিশ তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করে। পরে আদালত থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তিন যুবতীকে তাদের ঢাকা শেল্টার হোমে নেয়। এরপর দুই দেশের যোগাযোগের মাধ্যমে সোমবার সকালে তাদেরকে ভারতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *