মন্ত্রিসভার বৈঠকে কামরুল-মোজাম্মেল

বিডি নিউজ ৬৪: সর্বোচ্চ আদালতের চোখে সংবিধান রক্ষার শপথ ভঙ্গকারী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মন্ত্রীত্বের বৈধতা নিয়ে তুমুল আলোচনার মধ‌্যে এই দুই মন্ত্রী প্রথমবার বৈঠকে যোগ দিলেন। আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে বিভিন্ন টেলিভিশনের ক্যামেরাপার্সনদের সংগ্রহ করা ভিডিওতে দুই মন্ত্রীকে বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়। মোজাম্মেল হকের ডানে বসেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং তার বাঁয়ের আসনে রয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বসেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু মাঝে।

মন্ত্রিসভা বৈঠকে কে কোন আসনে বসবেন জ্যেষ্ঠতা অনুযায়ী তা মন্ত্রিপরিষদ বিভাগ আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়। ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিল রায়ের আগে সর্বোচ্চ আদালতকে নিয়ে করা মন্তব্যের জন্য কামরুল-মোজাম্মেলকে অবমানার দায়ে সাজা দেয় সর্বোচ্চ আদালত। গত ২৭ মার্চ দেওয়া ওই রায় গত বৃহস্পতিবার প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *