বিডি নিউজ ৬৪: ফরিদপুরের বোয়ালমারীতে শাহাদাত হোসেন মোল্লা নামে এক মাদকসেবী ও বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন মোল্লা (৩৭) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। তিনি ওই গ্রামের শামসুল হক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, সকালে পুলিশ শাহাদতকে তার বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মু. খায়রুজ্জামান বলেন, মাদকসেবী ও বিক্রেতা শাহাদাতকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল