বিডি নিউজ ৬৪: দিনাজপুরের পার্বতীপুরে বকুল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চড়কডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বকুল পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১৪ নম্বর বিষ্ণপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আবু বকরের ছেলে। পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল