ঝিনাইদহে ৬ জামায়াত কর্মীসহ আটক ৩৬

বিডি নিউজ ৬৪: ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৬ কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর থেকে ৩ জন, শৈলকুপায়, কোটচাদপুর ও মহেশপুর থেকে ১ জন করে জামায়াত-শিবিরের কর্মীকে আটক করে পুলিশ।

এ ছাড়া অভিযানে বিভিন্ন উপজেলা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলার ৩০ জন আসামিকে আটক করা হয়। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজাবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *