কাশ্মীরকে ভারতীয় সেনাদের কবরখানা বানিয়ে ছাড়ব : জঙ্গিনেতার হুমকি

বিডি নিউজ ৬৪: হামলা ছাড়া কাশ্মীর সমস্যা সমাধান সম্ভব নয়। কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হবে আত্মঘাতী মানববোমা। কাশ্মীর ভারতীয় সেনার কবরখানা হয়ে ‌যাবে। মুজাফফরাবাদে বসে ফের হুমকি দিলেন ইসলামী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিন।

কাশ্মীরে শান্তি ফিরে আসার বরাবরের বিরোধী সালাউদ্দিন মুজাফফরাবাদে নিজের আস্তানায় বসে শনিবার হুমকি দেন, কাশ্মীরিদের আত্মঘাতী বোমারু হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই ‘মানব বোমা’ই কাশ্মীরকে ভারতীয় সেনাদের কবরখানায় রূপান্তরিত করবে।

জুলাই মাসে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে টানা ৫১ দিন ধরে বিক্ষোভ চলে কাশ্মীরে। পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা ‌যান ৬৬ জন। ওই ৫১ দিনের মধ্যে কখনও সালাউদ্দিন, কখনও খোদ নওয়াজ শরিফ কাশ্মীর নিয়ে উত্তেজক বিবৃতি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছিলেন।

শনিবার সালাউদ্দিন বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র রাস্তা হল জঙ্গি সন্ত্রাস। শন্তিপূর্ণ উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই এখন টার্গেট ধরে ধরে হামলা চালাতে হবে।

কাশ্মীর নিয়ে আজ উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মেহবুবা মুফতি। তার আগেই হুমকি দিয়ে পরিস্থিতি আরও গরম করে দিলেন সালাউদ্দিন। হিজবুল নেতা টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাতকারে বলেন, আমাদের শক্তি দেখাতে হবে। বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিক্রিয়া শুধু ভারতীয় কাশ্মীরে আবদ্ধ থাকবে না।

সালাউদ্দিন বলেন, ভারতীয় সেনারা ‌যদি আমাদের ঘরের পবিত্রতা নষ্ট করে তাহলে আত্মঘাতী হামলা ছাড়া আর উফায় নেই। নির্বাচনের কোনও অর্থ নেই। অস্ত্রই হাতে তুলে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *