বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মান বজায় রেখে, শতভাগ স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। তারপরও পাকিস্তান সবসময়ই এইরকম বিবৃতি দিয়ে যাচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়। এটা স্বাভাবিক ঘটনা। আগেও রায়গুলোর সময় তারা মর্মাহত হয়েছে।
আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারের একাত্তরে চট্টগ্রামের আল-বদর কমান্ডার মীর কাসেমের ফাঁসি কার্যকরের পর এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান।
শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারের একাত্তরে চট্টগ্রামের আল-বদর কমান্ডার মীর কাসেমের ফাঁসি কার্যকরের পর এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান।
মীর কাসেমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধীদের দমন পুরোপুরি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।
দীপু মনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে আমরা পচাত্তর পরবর্তী সময়ের বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পেরেছি।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে দলটির আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষে গঠনতন্ত্র উপ-কমিটির বৈঠক হয়।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে দলটির আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষে গঠনতন্ত্র উপ-কমিটির বৈঠক হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল