প্রতিদিন ১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

বিডি নিউজ ৬৪: ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন মি. খিলাড়ি। যাতে হাত দিচ্ছেন তাই বক্স অফিসে গিয়ে সোনা ফলাচ্ছে। এ বছরে তার তিনটি ছবিই ১০০ কোটির বেশি আয় করেছে! তিন খানের চাইতে তিনি কোনো অংশ কম না তা কাজেই প্রমাণ হয়ে গেছে। সেই অক্ষয় কুমারের পারিশ্রমিক যে আকাশছোঁয়া হবে তাতে আশ্চর্য হওয়ার কী আছে?

‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল থ্রি’ ও ‘রুস্তম’ এর পর তিনি এখন ব্যস্ত ‘জলি এলএলবি ২’ এর শুটিংয়ে। ২০১৩ সালের ছবি ‘জলি এলএলবি’র সিকুয়েলের কাজ এগোচ্ছে জোর কদমে। শোনা যাচ্ছে, এই মুভির জন্যই নাকি প্রতিদিন তিনি এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন! এও শোনা যাচ্ছে ‘জলি এলএলবি ২’ এর জন্য ৫০ দিনের ডেট ব্লক করেছেন অক্ষয়। অর্থাৎ সব মিলিয়ে এই ছবির জন্য তার পারিশ্রমিক হবে ৫০ কোটি! বলি ইন্ডাস্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অংক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *