বগুড়ায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

বিডি নিউজ ৬৪: বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন পৌর শহরের উত্তর সাহাপাড়ার সরোয়ার হোসেনের স্ত্রী বেবী বেগম ও চন্ডিপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মাসুদুর রহমান।

শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই সুশান্ত কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বেবী বেগম সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপরজন মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *