মাদার তেরেসাকে আজ সন্ত ঘোষণা করা হবে

বিডি নিউজ ৬৪: আজ আনুষ্ঠানিকভাবে মাদার তেরেসাকে সন্ত ঘোষণা করতে যাচ্ছে ভ্যাটিকান সিটি। কয়েক সপ্তাহ ধরেই এর প্রস্তুতি নিচ্ছে ভ্যাটিকান। ভ্যাটিকান সিটিতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৯৭ সালে মারা যান মাদার তেরেসা। তাঁর মৃত্যুর পর তার দুটি অলৌকিক ক্ষমতার ঘটনার কথা সামনে আসে, দুজন মৃত্যুপথযাত্রী ব্যক্তির মাদার তেরেসার নাম ধরে সুস্থ হয়ে ওঠেন। আর এ দুটো ঘটনা মাদার তেরেসার সন্ত হওয়ার প্রক্রিয়ার এক ধাপ এগিয়ে দেয়।

সন্ত বা সেন্টহুড ঘোষণার পর ভারতের কলকাতায় মাদার তেরেসা স্থাপিত প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটিতেও অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *