পুরস্কার ঘোষিত জঙ্গি সবুর গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার অন্যতম পরিকল্পনাকারী পুরস্কার ঘোষিত জঙ্গি সদস্য আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ্দাম ওরফে সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ।

তিনি জানান, সবুর জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। শনিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টার অন্যতম পরিকল্পনাকারী। জঙ্গি সবুরকে ধরিয়ে দিতে এর আগে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *