বগুড়ায় শিশু হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বিডি নিউজ ৬৪: বগুড়ায় মলি আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহত শিশুর বাবা আজিজার রহমান বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এখনও তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। আজ রবিবার সকাল ৯টায় বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি মানসিক ভারসাম্যহীন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা নাম-পরিচয় বিভিন্নভাবে জানার চেষ্টা করা হচ্ছে। কেন শিশুটিকে হত্যা করলো তাও জানতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে ৩ সেপ্টেম্বর দুই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শিশু মলিকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *