খাগড়াছড়িতেও হরতাল পালিত হচ্ছে

বিডি নিউজ ৬৪: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে খাগড়াছড়িতেও সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ সমমনা ৫টি বাঙালি সংগঠন এই হরতালের ডাক দেয়।

সকাল হতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুরপাল্লার কোনও যানবাহন ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি।

এদিকে হরতালের সমর্থনে সকালে শহরের খাদ্য গুদাম এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়কের ওপর অবস্থান নেয় হরতাল সমর্থকরা। পুলিশ এসে টায়ার সরিয়ে নিয়েছে। পিকেটাররা শহরে খন্ডখন্ড মিছিল করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।

উল্লেখ্য আইন সংশোধনের পর আজ প্রথমবারের মত রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক হবার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *