তিনি মৃত্যুকে ভয় করেন না : মীর কাসেমের স্ত্রী

বিডি নিউজ ৬৪: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের বলেছেন, তিনি (মীর কাসেম) মৃত্যুকে ভয় করেন না।
আজ শনিবার সন্ধ্যায় কারাগার থেকে বেরিয়ে আসেন মীর কাসেমের স্বজনেরা। পরে তাঁর স্ত্রী জানান, মীর কাসেম শেষ মুহূর্তে আইনজীবী ছেলের সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপ করেন। পরিবারের দাবি, মীর কাসেমের ছেলেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
প্রায় তিন ঘণ্টা সাক্ষাতের পর কারাগারের বাইরে এসে কাসেমপত্নী সাংবাদিকদের বলেন, যারা ফাঁসি দিচ্ছে তারা জয়ী হবে না। এই মৃত্যু ইসলামের জন্য মৃত্যু। এই মৃত্যু শহীদের শামিল।
এর আগে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর পরিবারের সদস্যদের ডাকে কারা কর্তৃপক্ষ। আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে পরিবারের ৪০ থেকে ৪৫ জন সদস্য কারাগারে প্রবেশ করে। বিভিন্ন প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা সোয়া ৪টায় দেখা করার সুযোগ পান। সন্ধ্যা পৌনে ৭টায় পরিবারের সদস্যরা কারাগার থেকে বেরিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *