বিডি নিউজ ৬৪: আশুলিয়ায় প্রায় এক কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাব-৪। এ সময় জাল স্ট্যাম্প তৈরি ও বিক্রয়েরে দায়ে ৪ জনকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়। আটকরা হলেন, রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক ও মানিকগঞ্জের ধলাই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে পান্না হাওলাদার (৩০), প্রেসের মেশিনম্যান ও মানিকগঞ্জের হরিরামপুর থানার বগচর এলাকার শহীদ মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪), ঢাকার ধামরাই উপজেলার ভাদালিয়া এলাকার আদর আলীর ছেলে রাজ্জাক হোসেন (২০) এবং যাত্রাবাড়ির ৭৬/১ বিবির বাগিচা মহল্লার মাসুদ রানা।
র্যাব-৪, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরিব বিন জলিল জানান, আশুলিয়ার নয়ারহাট বাজারে অবস্থিত রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক পান্না হাওলাদার দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ওই প্রেসে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে র্যাব সদস্যরা ওই কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জাম জব্দ বরে। তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল