গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

বিডি নিউজ ৬৪: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে ১ নম্বর সিএমবি এলাকায় ট্রাকের ধাক্কায় মন্টু মণ্ডল (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, শ্রীপুর উপজেলার ১ নম্বর সিএমবি এলাকায় বাসা ভাড়া থেকে পলমল গ্রুপে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন মন্টু।

সকাল সাড়ে ৮টার দিকে তিনি কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে বসে ছিলেন। এ সময় ময়মনসিংহগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *