হিলারির ই-মেইল বিতর্ক : তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে এফবিআই

বিডি নিউজ ৬৪: পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটন অফিসের কাজে তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে করা তদন্তের রিপোর্ট প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। বিবিসি জানায়, ৫৮ পৃষ্ঠার এএফবিআই প্রতিবেদনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির নেওয়া একটি সাক্ষাৎকার থেকে শুরু করে নিউ ইয়র্কে থাকাকালে তার বাসভবনে থাকা ব্যক্তিগত সার্ভারেরও বিস্তারিত বর্ণনা রয়েছে।

এ বছর জুলাই মাসে তদন্ত কার্যক্রম শেষ করেছিল এফবিআই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে নিজের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে হিলারি কোনো আইন ভঙ্গ করেছেন কিনা, সেটা খুঁজে বের করতেই এই তদন্ত করা হয়। এফবিআই পরিচালক জেমস কোমে হিলারি বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করার কথা বলেননি।

তিনি বলেন, অফিসের কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে প্রচণ্ড দায়িত্বহীন কাজ করেছেন হিলারি। কিন্তু ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কাউকে গোপন তথ্য সরবরাহ করেননি তিনি। এদিকে হিলারি দাবি করেন, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *