বিডি নিউজ ৬৪: পঞ্চগড়ের ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে পঞ্চগড়ের চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি পঞ্চগড় সদর থেকে পঞ্চগড়ের জগদল এলাকায় যাচ্ছিল। পথে চার মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহ করা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল