স্ত্রীকে মারধরে বাধা দেওয়ায় ভাইকে হত্যা করল মাতাল

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ‘স্ত্রীকে মারধরে বাধা দেওয়ায়’ ক্ষিপ্ত মাতাল বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত‌্যু হয়েছে; আহত হয়েছেন তাদের আরও এক ভাই।
শুক্রবার ভোরে উপজেলার পূর্ব হাইদগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে পটিয়া থানার এসআই মোশারফ হোসেন জানান।
নিহত আজগর আলী (২৬) ওই এলাকার দুলু মিয়ার ছেলে। আজগরের বড় ভাই লিয়াকত আলী ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে এসআই মোশারফ বলেন, লিয়াকত নেশা করে ভোর রাতে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর শুরু করলে আজগর বাধা দিতে যান।
“এতে ক্ষিপ্ত হয়ে লিয়াকত ছুরি নিয়ে আজগরের পেটে আঘাত করে। বাধঅ দিতে গিয়ে তাদের ছোট ভাই আকবরও আহত হন।”
গুরুতর অবস্থায় আজগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মোশারফ জানান, লিয়াকত আগে বিদেশে থাকলেও এ বছরের শুরুতে দেশে ফেরেন। প্রায়ই মাতাল হয়ে বাড়ি ফিরতেন বলে এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *