বিডি নিউজ ৬৪: অনেক দিক থেকেই অফিসের সহকর্মীকে কাছের বন্ধু বলে মনে করতে পারেন। দিনের বড় একটা সময় এদের সঙ্গেই সময় কাটাতে হয়। এমনকি অনেকে পরিবারের চেয়েও বেশি সময় দিয়ে থাকেন।
সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখা ভালো। কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের ও নিজের মাঝে দেয়াল থাকা উচিত। এ সম্পর্কে পেশাদার থাকাই উত্তম।
কর্মক্ষেত্রে বিষয়ক বিশেষজ্ঞ জয়দীপ হর সহকর্মী ও নিজের মধ্যকার সম্পর্কটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে ধারণা দিয়েছেন। এ সম্পর্কে মাঝের দেয়াল ঘোলাটে হয়ে গেলে অনেক সমস্যা দেখা দিতে পারে। এখানে তিনি জানিয়েছেন, কোনো সহকর্মীর সঙ্গে যে কথাগুলো কখনোই বলা উচিত নয়।
১. প্রত্যেক মানুষের উচিত তার যৌনজীবন নিয়ে সহকর্মীর সঙ্গে কথা না বলা। পরে এটা তাদের বড় সমস্যায় ফেলতে পারে। এখানে কোনভাবে যৌন নিপীড়নের প্রসঙ্গ উঠতে পারে। আর কর্মক্ষেত্রে বিষয়টি বেশ অস্বস্তিকর।
২. কর্মক্ষেত্রে কোনো দল বা ব্যক্তির জন্য অবমাননাকর কিছু করা উচিত নয়। আপনার মতামত বা কার্যক্রমে এমনটা ঘটতে পারে। এ ধরনের ঘটনা বাজে পরিস্থির উদয় ঘটাতে পারে।
৩. অন্যদের নিয়ে গসিপ আরো খারাপ কিছু ঘটায়। গসিপ অফিসে উৎপাদনশীলতা নষ্ট করে। আর কারো ব্যক্তিগত জীবন নিয়ে গাল-গল্প মোটেও মানানসই নয়।
৪. কোনো কর্মীর উচিত নয় তার জ্যেষ্ঠ সহকর্মীর ত্রুটি-বিচ্যুতির কথা তুলে ধরা। কারণ সেই বিষয়ে তার নিজেরও ভুল থাকতে পারে।
৫. কোনো সহকর্মী অশোভন আচরণ করলে তার জবার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। বিশেষ করে ওই কর্মী যদি হতাশা ও ক্ষোভ থেকে কিছু করে থাকেন। অবস্থা বেগতিক হলে প্রয়োজনে বসের সঙ্গে আলাপ করে নেওয়া যেতে পারে।
৬. জীবনে অনেক বড় ভুল থাকে। কোনো সহকর্মীর সঙ্গে তা শেয়ার করা উচিত নয়। এটা তারা অন্যদের সঙ্গে আলাপ করতে পারে।
৭. এ ছাড়া জীবনের অস্বস্তিকর কোনো ঘটনার কথাও বলা উচিত নয়। অনেক সহকর্মীই তা ভুলভাবে নিতে পারেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল