নতুন জরিপে হিলারির সঙ্গে ব্যবধান কমেছে ট্রাম্পের

বিডি নিউজ ৬৪: মার্কিন নির্বাচনের নতুন জরিপে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে ব্যবধান কমেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ পরিচালিত নতুন জরিপ প্রতিবেদনটি বুধবার প্রকাশ করা হয়েছে।

জরিপে দেখা যায়, মার্কিনিদের ৪১ শতাংশ মানুষ হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কিন্তু ৫৬ শতাংশ মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করেননি। এছাড়া রেজিস্টার্ড ভোটারদের মধ্যে ৩৮ শতাংশ হিলারির প্রেসিডেন্ট হিসেবে দেখার পক্ষে এবং বিপক্ষে ৫৯ শতাংশ। এদিকে ৩৭ শতাংশ ভোটার ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান এবং ট্রাম্পের বিপক্ষে ৬০ শতাংশ।
এএফপি জানায়, এর আগের কোনো জরিপেই হিলারিকে এত অজনপ্রিয় ব্যক্তি হিসেবে দেখা যায়নি। ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপ অনুসারে হিলারি এবং ট্রাম্প এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি। এর আগে ১৯৯২ সালে জর্জ হাওয়ার্ড বুশ জনপ্রিয়তার জরিপে সর্বোচ্চ ৫৩ শতাংশ অজনপ্রিয় ভোট অর্জন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *