কথাদিচ্ছি ‘রক্ত’ হবে ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব : পরীমনি

বিডি নিউজ ৬৪: আসছে কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত যৌথ প্রযোজনার ছবি রক্ত। গতকাল সেন্সর বোর্ড থেকে ছবিটি আনকাট সেন্সর পেয়েছে। রক্ত নিয়ে উচ্ছ্বসিত পরীমনি। জানিয়েছেন ফেসবুকে নিজের উচ্ছ্বাস। সেখানেই থেমে থামেন নি।  জানালেন রক্ত ছবি পেছনের গল্প, দুঃখ কষ্টের গল। রেকই সাথে পরীমনি কতগুলো ছবি পোস্ট করেছেন। রক্ত ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সেইসব ছবি।

পরীমনি লিখেছেন, ‘এখন অব্দি যতগুলো ছবিতে কাজ করেছি তার মধ্যে তিনটি ছবি তে একটানা চরিত্রের মধ্যে থেকে কাজ করেছি। মহুয়াসুন্দরী, স্বপ্নজাল, রক্ত নিজেকে প্রায় ভুলে গিয়ে চরিত্রগুলো নিজের ভিতর লালন করেছি। চরিত্রের প্রয়োজনে পরিচালকের নির্দেশ অনুযায়ী যেকোনও ঝুঁকিপূর্ণ ,দু্ঃসাহসী শট দিয়েছি।
আমি আমার কাজ দিয়ে নিজেকে বার বার নতুন করে প্রমাণ করতে চাই। সবাইকে দেখাতে চাই অভিনয় কখনোই কোনও নির্দিষ্ট সীমানায় আটকে থাকে না। #ক্ত লেডি এ্যাকশন ছবি। অনেকেই হতাশ হয়েছিলো আমি করবো এ্যাকশন ছবি! এত্ত ইনোসেন্ট লুক পরীর কি করে এ্যাকশন ছবি হবে ও কে দিয়ে! আমার শক্তিটা ছিলো ওইসব কমেন্টসগুলো। চ্যালঞ্জ হিসেবে নিয়েছিলাম ভুল প্রমান করে দেব তাদের। হতে খুব বেশি সময় ছিলোনা নিজেকে এ্যাকশনের জন্যে রেডি করার। যতটুকু পেয়েছি দিন রাত এক করে পরীকে রক্তের সানিয়া করে তুলেছি।

*মনে পরে প্রথম দিনের ক্যামেরার সামনে দারানোর কথা। চেন্নাইয়ের ফাইট মাস্টার রাজেশ কান্নান যিনি ইউনিটের একমাএ মানুষ ছিলেন আমার উপর আস্থা রেখেছিলেন বাকি সবাই কনফিউশনে।  শট দিলাম। সবাই থ হয়ে গেল! পরের শট দিলাম। সবার চিৎকার আর হাত তালি। ব্যাস ,,, আমিতো খুশিতে ভাসছি। সারাদিন ৪৫ ডিগ্রিতে শুটিং করে প্যাকআপ হলো। আর সেই দিনের ফাইট দৃশ্যের শুটিং এর অর্জন ছিলো এই ছবিগুলোতে।
এ তো মাএ একদিন। এরকম আরো কত কত দিন আছে  রক্তের …. লিখে শেষ করার না। কথাদিচ্ছি  রক্ত হবে ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব। আর আমি বিশ্বাস করি, আমাদের পুরো ইউনিটের এত কষ্টের মুল্যটা তোমরা দেবেই।’

পরীমনির প্রত্যশা আর প্রাপ্তির সম্মিলন দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ঈদ পর্যন্ত। অপেক্ষা করছেন পরীমনি। হয়তো অজস্র ভক্তও পরীর সাথে অপেক্ষা কপরছেন রক্ত’র মুক্তির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *