প্রেমিকাকে অপমান, দারুণ চটেছেন যুবরাজ

বিডি নিউজ ৬৪: প্রথমবার খবরে এসেছিলেন। যখন প্রকাশ্যে আসে, তিনি যুবরাজ সিংয়ের সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছেন। দ্বিতীয়বার শিরোনামে এলেন হেজেল কিচ। ঘটনাটা সুখকর নয়। নামে আপত্তি, তাই বেসরকারি সংস্থা তাঁকে ফিরিয়ে দিয়েছে। জয়পুরে সেই সংস্থার কাছে টাকা জমা দিতে গেছিলেন তিনি। কিন্তু ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। টুইটারে এই ঘটনায় তাঁর পাশে দাঁড়ান যুবরাজ সিংও।

ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন হেজেল। টুইটারে তিনি লেখেন,  আমার দেখা সবচেয়ে বৈষম্যবাদী লোক পিয়ুশ শর্মা। আমি এসব লোকদের সঙ্গে কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছি। সঙ্গে ছিল আমার হিন্দু মা ও এক মুসলিম বন্ধু। আমি হেজেল কিচ। আমি জন্মগতভাবে হিন্দু। কিন্তু তাতে ওই সংস্থার কী যায় আসে? তার জন্য আমি টাকা তুলতে বা জমা দিতে পারব না !

প্রেমিকাকে এমন বিপদে দেখে চুপ করে থাকতে পারেননি যুবরাজ সিং। তিনি টুইট করে লেখেন, “এমন ব্যবহার ভাবাই যায় না। প্রত্যেকেই আমরা মানুষ। বৈষম্যমূলক ধারণা কখনও বরদাস্ত করা হবে না। এই ব্যবহার কিন্তু সহ্য করা হবে না। পিয়ুশ শর্মার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়াক কথাও ভাবছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *