বিডি নিউজ ৬৪: বিশ্বকাপজয়ী অধিনায়ক বাস্তেন সোয়াইনস্টাইগার ফিনল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি পরে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন। ২-০ গোলে জিতেই শেষ করল জার্মানি। কিন্তু ম্যাচের পরে আবেগপ্রবণ হয়ে পড়লেন এই বিশ্বকাপজয়ী। অবসরের ঘোষণা আগেই করেছিলেন। কিন্তু তাঁর বিদায়ি ম্যাচে এসে এভাবে ভেঙে পড়বেন, সেটা বোধ হয় ভাবেননি তিনি নিজেও। ১২ বছরের ফুটবল জীবনে দেশকে সব কিছু এনে দিয়েছেন। সেই স্মৃতিগুলো নিয়েই এখন বেঁচে থাকতে হবে। তাই নিজেকে সামলাতে পারলেন না বাস্তেন। টিমের কোলে-কাঁধে উঠে আনন্দ-দুঃখে মাঠ ছাড়লেন আদরের বাস্তি।
গতকাল রাতে ম্যাচের পরে সোয়াইনস্টাইগার নিজে স্বীকার করেন, সবাই দেখছেন, আমার উপরে কী প্রভাব পড়েছে। আমি প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে চাই। এত ভালো মুহূর্ত আসবে, সেটা প্রত্যাশা করিনি। গতকাল জার্মান কোচ জোয়াকিম লো, শেষ ম্যাচেও পাশে দাঁড়ালেন বাস্তির। তাঁর হাতে বেঁধে দিলেন ক্যাপ্টেন্সি ব্যান্ড। ফুটবল জীবনে দেশের হয়ে শেষবার খেলে ফেললেন ৬৬ মিনিট। ম্যাচের পরে সোয়াইনস্টাইগার বলেন, সবাইকে স্টেডিয়ামে আসার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। জার্মান ফুটবলে টিমের হয়ে খেলতে পেরেছি। এটা আমার কাছে গর্বের। সব কিছুর জন্য ধন্যবাদ।
১৯৯০ সালে ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়ে শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল জার্মান। লোথার ম্যাথুয়েসের নেতৃত্বে পশ্চিম জার্মানি বিশ্বকাপ জেতে সেবার। ২৪ বছর পরে ২০১৪, ব্রাজিল বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ফের জয় জার্মানির। গার্ড মুলার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পরেই আসে লোথার ম্যাথুয়েসের নাম। দেশকে বিশ্বকাপ এনে দিয়ে এই কিংবদন্তির সঙ্গে একই মর্যাদায় উঠে আসেন বাস্তেন সোয়াইনস্টাইগারও। তাঁৎ অবসর জার্মান ফুটবলে বড় ধাক্কা দিয়ে যাবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল