নেইমার-জেসুসে ব্রাজিলের বড় জয়

বিডি নিউজ ৬৪: ৩-০ গোলের বড় জয়ে ইকুয়েডরের বিপক্ষে পূর্ণ ৩পয়েন্টস নিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল, সাথে কোচ টিটেও জয় দিয়ে শুরু করলো তার ব্রাজিল জাতীয় দলের কোচিং ক্যারিয়ার। ব্রাজিলের হয়ে গোল করেছে জেসুস ২টি ও নেইমার ১টি।

প্রথম অর্ধে গোল না পেলেও দ্বিতীয় অর্ধেই তিনটি গোল করে ব্রাজিলিয়ানরা। প্রতিপক্ষের মাঠে তাদের শারিরিক শক্তির মাঝেও দর্শকদের অসাধারণ খেলা উপহার দিলেন নেইমার বাহিনী।

ম্যাচের ৭২ মিনিটের মাথায় আলেকজান্ডার ডোমিনগুয়েজ নিজেদের বক্সে জেসুসকে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর তা থেকে ব্রাজিলকে প্রথমবারের মতো এগিয়ে নেন নেইমার। ৭৬ মিনিটে হুয়ান কার্লোস দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখায় দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

৮৭ মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করা জেসুস প্রথমবারের মতো ব্রাজিলের হয়ে গোল করেন। রিয়াল মাদ্রিদের তারকা মার্সেলোর বাড়ানো বলে ইকুয়েডরের জালে দ্বিতীয়বার বল জড়ান তিনি। যোগ করা অতিরিক্ত সময়ে নেইমারের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটিও করেন জেসুস।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নড়বড়ে অবস্থান নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল একমাত্র দল হিসেবে সবকটি বিশ্বকাপ খেলা ব্রাজিল। নেইমার আর অভিষিক্ত গ্যাব্রিয়াল জেসুসের গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *