বিডি নিউজ ৬৪: যশোর-কালিগঞ্জ মহাসড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বারোবাজার পিরোজপুরের কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায় নি।
এ সময় আল আমিন ও রতন নামে দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১টি শাটার গান ও ৫টি হাতবোমাসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল