বিশ্বের বিভিন্ন দেশের দ্বীপে জান্নাতুল পিয়া

বিডি নিউজ ৬৪: হলিডে প্ল্যানার। বিশ্বের বিভিন্ন দেশের আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলো তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। এই সব অসাধারণ স্পটগুলোতে ঘুরে ঘুরে দেখাবেন সেখানকার নানান সুযোগ সুবিধা।

এই অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট হলো কীভাবে একজন মানুষ ছুটির দিনগুলো  অনেক সুন্দর ভাবে মনোরোম পরিবেশে উপোভোগ করতে পারেন এবং কোথায় কোথায় ঘুরতে পারেন।

অনুষ্ঠানটির বিভিন্ন পর্বের শুটিং হয়েছে এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন আকর্ষণীয় স্থানে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জান্নাতুল পিয়া।

অনুষ্ঠানটি সম্পর্কে পিয়া  বলেন, এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। এবারই প্রথম আফ্রিকার বিভিন্ন  দ্বীপে গিয়েছি। এত সুন্দর দ্বীপ, চোখে না দেখলে বিশ্বাস হবে না। এর নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। সবচেয়ে মজার কথা, ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে নিয়ে এ দ্বীপে হানিমুনে এসেছিলেন প্রিন্স উইলিয়াম। অনুষ্ঠানটির প্রথম পর্ব সাজানো হয়েছে এই দ্বীপের বিভিন্ন দিক নিয়ে। আশা করছি অনুষ্ঠানটি দেখে দর্শক অনেক আনন্দ পানের এবং ভ্রমণকালীন অনেক তথ্য জানতে পারবেন।

জান্নাতুল ফেরদৌস পিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *