গোয়ালন্দে নদীভাঙনের শিকার ৩০০ পরিবারে অর্থ বিতরণ

বিডি নিউজ ৬৪: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন এলাকায় নদীভাঙনের শিকার  ৩০০ পরিবারে মোট তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি কার্যালয় চত্বরে সংসদ সদস্য কাজী কেরামত আলী ত্রাণসহায়তা হিসেবে এ অর্থ  বিতরণ করেন।

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডল, আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান সেন্টু, শফিকুল ইসলাম সুজ্জল, হাবিব রেজা টুটুল, মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *