উত্তরায় গায়িকা পড়শীর ‘ফ্যাশন হাউজ’

বিডি নিউজ ৬৪: জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শী এবার চালু করলেন ফ্যাশন হাউজ। রাজধানীর উত্তরায় চালু করছেন এ ফ্যাশন হাউজ যেখানে পুরুষ ও নারীদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে।  ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘স্টাইলোর্ট’ নামের এ ফ্যাশন হাউজের প্রচারণা শুরু করে দিয়েছেন পড়শী।

পড়শী বলেন, ইতোমধ্যে শো-রুমের ডেকোরেশন ও প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে।  শিগগির চালু হতে যাচ্ছে ।   তিনি বলেন, এখানে রিজনেবল দামে ফ্যাশন সচেতন নারী ও পুরুষদের আউটফিট ছাড়াও অন্যান্য সামগ্রীও পাওয়া যাবে।

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে  ৭/সি রোডে চালু হচ্ছে ‘স্টাইলোর্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *