দেবের নারী ভক্তদের কাণ্ড!

বিডি নিউজ ৬৪: ভেঙ্কটেস ফিল্মসের ব্যানারে দীপক অধিকারীর নতুন সিনেমা-‘লাভ এক্সপ্রেস’। ‘সাংসদ’ দেবের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে টলিউড ডিভা নুসরাত জাহানকে। ইতিমধ্যেই এই সিনেমার একটি গান ‘ধিতাং ধিতাং’ বাংলা সিনেপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই সুযোগেই সিনেমার প্রচারে ভেঙ্কটেস শুরু করল ‘ধিতাং ধিতাং’ চ্যালেঞ্জ। ‘ধিতাং ধিতাং’ গানে নিজেদের নাচ ভিডিও করে পাঠানোর এই প্রতিযোগিতায় দেবের ফ্যানরা বেশ উৎসাহী।

মেয়েরা যেমন আছেন তেমন আছেন ছেলেরাও। দেব অন্তপ্রাণদের পাগালামি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *